spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে

জেড নিউজ, ঢাকা:

দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে আজ। এছাড়া বৃষ্টিপাত বেড়ে কমবে দিন ও রাতের তাপমাত্রা।

রোববার (১৯ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়