০২/০৬/২০২৬, ১৫:৫৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ‘আগে ক্ষ্যাত ছিলো, এখন স্টাইলিশ’, শাকিব খানকে নিয়ে মিষ্টি জান্নাত

    জেড নিউজ ডেস্ক:

    চিত্রনায়িকা, দন্তচিকিৎসক ও উদ্যোক্তা তিন পরিচয়েই আলোচিত মিষ্টি জান্নাত। তবে ব্যক্তিগত জীবন ও সাহসী মন্তব্যের কারণেই তিনি প্রায়ই থাকেন আলোচনার কেন্দ্রে। এবার ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে খোলামেলা মন্তব্য করে নতুন করে চর্চার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন, শাকিব খান এখন স্টাইলিশ হলেও আগে ক্ষ্যাত ছিলেন। তার এই মন্তব্য নেট দুনিয়ায় ঝড় তুলেছে।

    তিনি আরও বলেন, শাকিব খানের নাম ব্যবহার করে আলোচনায় আসার কোনো ইচ্ছা তার নেই। তিনি বলেন, ‘শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার বা তার নাম ভাঙিয়ে চলার কোনো ইচ্ছাই আমার নেই। আমি কারও পা ধরে নায়িকা হইনি।’

    ঢালিউডে কাজের সূত্রে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে মিষ্টি জান্নাতের নাম জড়িয়েছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন শাকিব খান। একসময় চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন উঠেছিল, মেগাস্টারের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন মিষ্টি জান্নাত। সেই গুঞ্জনকে ঘিরেই বেশ কয়েকবার আলোচনায় আসেন তিনি।

    সাক্ষাৎকারে একটি পুরোনো প্রসঙ্গও টেনে আনেন মিষ্টি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গিয়েছিলো বিমানে পাশাপাশি বসে কোথাও যাচ্ছেন তিনি ও শাকিব খান। সে বিষয়ে ব্যাখ্যা দিয়ে মিষ্টি বলেন, ‘ওই দিনই আমি শাকিবের বাসায় গিয়েছিলাম। পরে ওপর থেকে ওর মার কাছ থেকে খাবার নিয়ে এসে বলেছিলো, ‘তোমার শাশুড়ি রান্না করে নিয়ে এসেছে’।’

    এ সময় উপস্থাপক জানতে চান, যদি কোনোদিন শাকিব খান সবকিছু ছেড়ে তার কাছে আসতে চান, তাহলে কী করবেন তিনি? জবাবে মিষ্টি বলেন, ‘সে যদি শুধুমাত্র তার দুই ওয়াইফকে নিয়ে থাকে বা তাদের ডিভোর্স দেয়, সেটা তো না। তার তো অনেক অনেক গার্লফ্রেন্ড থাকে। সুতরাং ওইটা আগে বন্ধ করতে হবে না?’

    তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে দেশের শীর্ষ নায়ককে নিয়ে তার আরেকটি মন্তব্য। দেশের তিনজন স্টাইলিশ নায়কের নাম জানতে চাইলে মিষ্টি জান্নাত প্রথমেই শাকিব খানের নাম উল্লেখ করেন। তবে সঙ্গে যোগ করেন, ‘এটা এখন। আগে ও স্টাইলিশ ছিল না, আগে ক্ষ্যাত ছিল। সরি টু সে, শাকিব।’

    যদিও সমালোচনার পাশাপাশি শাকিব খানের ইতিবাচক পরিবর্তনের প্রশংসাও করেছেন তিনি। মিষ্টি বলেন, ‘মানুষের পরিবর্তন হওয়া উচিত। তুমি যেরকম আছ, সেরকম কেন থাকবে? একজন সুপারস্টারের নিজের দিকেও খেয়াল রাখা উচিত কী করলে তাকে ভালো লাগবে, কীভাবে আরও ভালোভাবে নিজেকে উপস্থাপন করা যায়। তাই এই পরিবর্তন অবশ্যই প্রশংসনীয়।’

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়