spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আইএমএফের ঋণের কাছে দেশের মানুষ জিম্মি: অর্থ উপদেষ্টা

জেড নিউজ, ঢাকা:

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আইএমএফের কঠোর শর্তে নেওয়া ঋণের কারণে দেশের মানুষ এখন এক ধরনের আর্থিক চাপে জিম্মি হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, আগের সরকার জনগণের কথা বিবেচনা না করে স্বজনতোষী পৃষ্ঠপোষকতা টিকিয়ে রাখতে এই বেইলআউট নিয়েছিল।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক সক্ষমতা ও সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।

তিতুমীর বলেন, দেশের অর্থনীতি একটি সংকটাপন্ন অবস্থায় রেখে গেছে আগের সরকার। তবে রেমিট্যান্স প্রবাহ অর্থনীতিকে কিছুটা স্বস্তি দিয়েছে, যা কোনো নীতিগত সংস্কারের ফল নয়, বরং প্রবাসীদের দেশপ্রেম ও শ্রমের অবদান।

তিনি জানান, বর্তমান সরকারের পাঁচটি প্রধান অগ্রাধিকার হলো- রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কার, সমতাভিত্তিক আর্থ-সামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন, আঞ্চলিক সমতা ও সম্প্রীতি নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করা।

বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, দেশে ব্যক্তি খাতের বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগও আসবে না। তাই অভ্যন্তরীণ বিনিয়োগ সক্ষমতা বাড়ানো জরুরি। একইসঙ্গে রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনভাবে কাজ করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়