spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি : চিফ প্রসিকিউটর

জেড নিউজ ডেস্ক : 

জুলাই আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার ঘটনাকে ভিত্তিহীন বক্তব্য ও রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘এগুলো ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্টান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, তা স্টান্টবাজি। তিনি আর দেশে ফিরবেন না।’

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

এর আগে ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন করে এসব নথি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান তারা।

শেখ হাসিনা গত ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান। সম্প্রতি রয়টার্স ও এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়