জেড নিউজ, ঢাকা:
দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি গঠন করতে হবে। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে ৩ কার্যদিবসের মধ্যে [email protected]এ প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।
রবিববার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি মাউশি অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক, সব কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের পাঠানো পাঠানো হয়েছে।
আরো বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির গত ৫ নভেম্বরের মাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।
এ কমিটিতে শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।





