২৪/০৫/২০২৬, ১:৪২ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেফতার

    জেড নিউজ ঢাকা:

    রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলো- মারুফ, মোঃ মিজানুর রহমান, মোঃ মিরাজ ওরফে আফজাল হোসেন মিরাজ, তানভীর, সোহেল, রাকিব মোল্লা, মোঃ শাহিন, লিংকন, আসিফ মাহমুদ ও মোঃ নাজমুল হাওলাদার।

    যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, পুরাতন মামলায় একজন, গ্রেফতারী পরোয়ানাভুক্ত  একজন, মোবাইল কোর্টে ৪ জন ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজকে আটক করা হয়।

    গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়