spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

গুঞ্জনে ‘ঘি’ ঢাললো বুবলী

জেড নিউজ ডেস্ক :

ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলী বেশ কিছুদিন থেকেই নিজেকে আড়ালে রেখেছেন। এই আড়ালে থাকার কারণেই নেটিজেনদের মধ্যে নানা গুঞ্জন দানা বেঁধেছে, যার মধ্যে অন্যতম হলো তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।

কেউ কেউ ধারণা করছিলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নায়িকা। হঠাৎ করে বুবলীর এই রহস্যময় আড়াল হয়ে যাওয়া এবং গুঞ্জন তার দর্শক-ভক্তদের কৌতূহলের তুঙ্গে নিয়ে গেছে।

এদিকে এত আলোচনার মধ্যে স্যোশাল মিডিয়ায় এক নতুন ফটোশুটে নিজেকে মেলে ধরলেন বুবলী। তার বৈশাখী সাজের এই ছবিগুলো মুহূর্তেই ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে।

ছবিতে বুবলী একটি লাল-সাদা রঙের শাড়ি পরে আছেন। তবে ভক্তদের নজর শুধু তার সৌন্দর্যে নয়, শাড়ি পরার অভিনব কৌশলেও আটকে গেছে। ছবির নিচে ভক্তদের মন্তব্যগুলোও এই কৌতূহলকে আরও স্পষ্ট করেছে।

ছবির সৌন্দর্যের প্রশংসার পাশাপাশি অনেকের মন্তব্যেই তার মাতৃত্বের গুঞ্জনের ছাপ দেখা গেছে।

মন্তব্যের একটি অংশ জুড়ে রয়েছে ‘বেবিবাম্প’ বা মাতৃত্ব নিয়ে জিজ্ঞাসা।

নেটিজেনদের কেউ কেউ সরাসরি প্রশ্ন করেছেন, ‘বেবিবাম্প কোথায়?’ বা ‘প্রেগনেট অবস্থায় এত সৌন্দর্য’ কীভাবে থাকে।

অনেকে আবার ধারণা করছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর কবে আসবে। আবার শাড়ি পরার বিশেষ ধরন দেখে অনেকে মনে করছেন, নায়িকা হয়তো কিছু আড়াল করতে চাইছেন।

শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই মেগস্টার শাকিব খানকে বিয়ে করেন। এরপর ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের হাসপাতালে জন্মগ্রহণ করে শাকিব ও বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়