জেড নিউজ ডেস্ক:
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী দিল্লিতে পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে বিমানবন্দর থেকেই আটকের পর এবার দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এআইএসএ-র নেত্রী নেহা বোরাসহ আরও কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া ইউটিউবার ধ্রুব রাঠিকেও তার বাসভবন থেকে আটক করে পুলিশ।
যন্তর মন্তরের দিকে যাওয়া অন্তত ২০০ বিক্ষোভকারীকে পুলিশ আটকে দেওয়ার পর আন্দোলনকারীরা সবাইকে দিল্লি হাটের দিকে মার্চ করার আহ্বান জানান। এর মাঝেই তৃণমূল কংগ্রেসের (টিএমসি) এমপি সাকেত গোখলে জানান যে, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বেশ কয়েকজন টিএমসি নেতাকে দিল্লির বাসভবনের বাইরে থেকে আটক করেছে দিল্লি পুলিশ।





