spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই

জেড নিউজ ডেস্ক:

রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রদূত এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে মারা যান তিনি। (ইন্না……..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রবক্তা ছিলেন আব্দুল মুত্তাকিম চৌধুরী। ১৯৭৩ সালে জাপান এবং ১৯৭৬ সালে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন তিনি।

সিলেটের কানিহাটিতে জন্মগ্রহণ করেন আব্দুল মুত্তাকিম চৌধুরী। তার পুরো নাম আবু তাহের আব্দুল মুত্তাকিম চৌধুরী। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে চৌধুরী আইএ পাস করেন। এ ছাড়া তিনি শান্তিনিকেতন, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের লিংকনস ইনে পড়াশোনা করেছেন।

পাকিস্তান জাতীয় পরিষদ ও গণপরিষদের সদস্য ছিলেন আব্দুল মুত্তাকিম চৌধুরী। ১৯৭০ সালের নির্বাচনে সিলেটের কুলাউড়া–বড়লেখা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়