spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান

জেড নিউজ ডেস্ক :

দক্ষিণ আমেরিকার বলিভিয়ার মেঘে ঢাকা পাহাড়ি বনাঞ্চলে সন্ধান মিলেছে নতুন এক প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের। স্থানীয়দের কাছে ‘তিলকায়ো’ নামে পরিচিত এ বিড়ালকে জিনগত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের কাছে নতুন প্রজাতি হিসেবে শনাক্ত করেছেন গবেষকেরা। এক শতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো জীবিত বিড়ালের নতুন কোনো প্রজাতিকে আনুষ্ঠানিকভাবে নাম দেওয়া ও বর্ণনা করা হলো। গবেষকদের তথ্য অনুযায়ী, তিলকায়ো বলিভিয়ার ইয়ুংগাসের ঘন পাহাড়ি বনে বাস করে। অঞ্চলটি প্রায়ই মেঘে ঢাকা থাকে এবং সেখানে আর্দ্রতাও অনেক বেশি। প্রাণীটির দৈর্ঘ্য প্রায় ৪৬ সেন্টিমিটার এবং ওজন প্রায় ১ দশমিক ৪ কেজি। অর্থাৎ এটি সাধারণ গৃহপালিত বিড়ালের চেয়েও ছোট। গবেষকেরা নতুন প্রজাতিটির বৈজ্ঞানিক নাম দিয়েছেন ‘লেপারডাস তিলকায়ো’। স্থানীয় নামটিও রাখা হয়েছে। প্রাণীটির গায়ের লোম হালকা বাদামি এবং শরীরজুড়ে অনিয়মিত আকৃতির গোলাকার দাগ রয়েছে। সূত্র : সিএনএন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়