spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

স্পেস স্টেশনে ডিগবাজি! ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

জেড নিউজ ডেস্ক:

পৃথিবীর ঠিক ওপরে যেন জিমন্যাস্টিকস করছে আস্ত একটি স্পেস স্টেশন! শুনতে অবাক লাগলেও মহাকাশে এমনই এক অভাবনীয় দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন নভোচারী অনিল মেনন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে চমৎকার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, কক্ষপথে ঘোরার সময় মহাকাশ স্টেশনটি হঠাৎ নিজের দিক পরিবর্তন করছে।

অনিল মেনন জানান, স্টেশনটিকে একটু বুস্ট বা ধাক্কা দেওয়ার জন্য এর মুখ ঘুরিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। তাই নাসার প্রকৌশলীরা এটিকে উল্টো দিকে ঘুরিয়ে দেন। ভিডিওটিতে মূলত স্টেশনটির আবার আগের অবস্থানে ফিরে আসার দৃশ্যই দেখা যাচ্ছে।

মহাকাশযান ‘ড্রাগন’-এর জানালা থেকে এই অসাধারণ দৃশ্যটি ধারণ করা হয়েছে। মেনন জানান, গত রাতে তোলা ৫ হাজার ৫০০টি স্থির ছবি জোড়া লাগিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। মূল ছবিগুলোতে কোনো পরিবর্তন আনা হয়নি। কেবল দর্শকদের পৃথিবী ও স্টেশনের নড়াচড়া ভালোভাবে বোঝানোর জন্য ভিডিওর ফ্রেম রেট কমানো ও বাড়ানো হয়েছে।

নভোচারী অনিল মেনন প্রায়ই স্পেস স্টেশনের এমন সুন্দর মুহূর্তগুলো শেয়ার করে থাকেন। তার এই ‘জিমন্যাস্টিকস’ ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা।
একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মন্তব্যের ঘরে লেখেন, ‘খুব সুন্দর! এই ভিডিওটি বুঝিয়ে দিল আমাদের গ্রহটা কত চমৎকার।

আরেকজন লেখেন, মহাকাশ থেকে পৃথিবীকে সবসময়ই সুন্দর দেখায়। অপর একজন মুগ্ধ হয়ে এই ঘূর্ণনকে ‘মহাকাশে ব্যালেরিনাদের নাচ’ বলে আখ্যা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়