spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

থার্ড টার্মিনালে সময় নির্ধারণ: যাত্রীরা প্রথম লাগেজ ১২, সবশেষটি পাবে ৪০ মিনিটে

জেড নিউজ, ঢাকা:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীদের লাগেজ সরবরাহে সর্বোচ্চ ৪০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। উড়োজাহাজ অবতরণের পর প্রথম লাগেজ ১২ মিনিটের মধ্যে এবং সর্বশেষ লাগেজ সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যে যাত্রীর হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ সরবরাহ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট অপারেটরকে জরিমানা দিতে হবে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর আশা করছে সরকার। তবে পুরোপুরি কার্যক্রম শুরু করতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে।

নতুন টার্মিনালে যাত্রীসেবার মান নিশ্চিত করতে লাগেজ সরবরাহসহ বিভিন্ন সেবায় নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তিনি বলেন, উড়োজাহাজ থেকে যাত্রী নামানো ও ওঠানো এবং লাগেজ সরবরাহের ক্ষেত্রে নির্ধারিত সময় মানতে হবে।

প্রথম লাগেজ ১২ মিনিটের মধ্যে এবং সর্বশেষ লাগেজ সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যে যাত্রীদের হাতে পৌঁছানোর ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত সময়ে সেবা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পরিচালনাকারী প্রতিষ্ঠানকে জরিমানার মুখে পড়তে হবে।

মন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল চালু হলে বিমানবন্দর নিয়ে যাত্রীদের যে নেতিবাচক ধারণা রয়েছে, তা অনেকটাই কমে আসবে বলে তিনি আশা করছেন।

মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনালের যাত্রীসেবা নিশ্চিত করতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে করা চুক্তিতে লাগেজ সরবরাহের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে প্রথম লাগেজ ১২ মিনিটের মধ্যে এবং সর্বশেষ লাগেজ ২৫ মিনিটের মধ্যে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তবে গ্রেস পিরিয়ড হিসেবে সর্বোচ্চ ৪০ মিনিট পর্যন্ত সময় দেওয়া হবে।

তিনি বলেন, ফার্স্ট লাগেজ ১২ মিনিটে আসতে হবে এবং লাস্ট লাগেজ সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যে পেতে হবে। তা যদি না করতে পারে, ফাইন করা হবে।

মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনালে শুধু লাগেজ সরবরাহ নয়, যাত্রীদের উড়োজাহাজ থেকে নামা ও ওঠার সময়ও চুক্তিতে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সেবা দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যর্থ হলে তাদের জবাবদিহির আওতায় আনার ব্যবস্থা রাখা হয়েছে।

এ সময় পুরোনো ও বর্তমান টার্মিনালে লাগেজ সরবরাহের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী দাবি করেন, বর্তমানে লাগেজ পেতে যাত্রীদের আগের তুলনায় কম সময় লাগছে। তার দাবি, সাম্প্রতিক সময়ে অধিকাংশ যাত্রী ৪০ মিনিটের মধ্যেই লাগেজ পাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়