spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ডিপিএম পদ্ধতিতে জ্বালানি তেল কেনা বন্ধ করল বিপিসি

জেড নিউজ ডেস্ক:

প্রচলিত ক্রয় প্রক্রিয়ায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হওয়ায় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) জ্বালানি তেল কেনার প্রস্তাব গ্রহণ বন্ধ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদ্ধতিতে তেল সরবরাহের কোনো প্রস্তাব না দিতে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করেছে সংস্থাটি।

গত ২৭ সেপ্টেম্বর বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মোহাম্মদ জাহিদ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য বিরূপ প্রভাব মোকাবিলায় দেশের জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ডিপিএম পদ্ধতিতে বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব গ্রহণ করে আসছিল বিপিসি।

তবে বর্তমানে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি বিবেচনায় বিপিসির প্রচলিত ক্রয় প্রক্রিয়ার মাধ্যমেই নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রয়েছে। ফলে ডিপিএম পদ্ধতিতে জ্বালানি তেল কেনার উপযোগিতা কমে গেছে।

এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিপিএম পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব দাখিল না করার জন্য সংশ্লিষ্ট সব সরবরাহকারী প্রতিষ্ঠানকে অনুরোধ করেছে বিপিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়