spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

শেষ মুহূর্তের ওলিসের দুর্দান্ত গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স

জেড নিউজ স্পোর্টস:

উয়েফা নেশনস লিগে শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় পেয়েছে ফ্রান্স। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ব্রাসেলসে মাইকেল ওলিসের দুর্দান্ত গোলে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে ফরাসিরা। কোচ জিনেদিন জিদানের অধীনে এটি ফ্রান্সের টানা দ্বিতীয় জয়।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ দিকেও গোলের দেখা পাচ্ছিলো না কোনো দল। এমন সময় ফ্রান্সের জন্য ত্রাতা হয়ে আসেন বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করা ওলিসে।

বদলি হিসেবে মাঠে নামা ওলিস ম্যাচের ৮৮ মিনিটে নিজের অর্ধ থেকে বল নিয়ে এগিয়ে যান। এরপর দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান।

এতেই ম্যাচের ভাগ্য পরিবর্তন হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ফ্রান্স।

এই জয়ে নেশনস লিগের ‘এ১’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। তাদের পেছনে ৩ পয়েন্ট করে রয়েছে বেলজিয়াম ও ইতালি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়