spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

দেশে বড় পরিসরে কনসার্ট করার ইচ্ছা ‘অপূর্বর’

জেড নিউজ ডেস্ক :

দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন নাটকের শীর্ষ অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টানা নতুন নাটকের শুটিং করছেন তিনি। সম্প্রতি তিনি কাজ করেছেন মাশরিকুল আলম পরিচালিত একটি নাটকে। সেখানে তার বিপরীতে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা। নাটকটির একটি বিশেষ অংশে অভিনয় করেছেন- জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও সময়ের জনপ্রিয় লেখক কিংকর আহসান। এদিন নাটকের শুটিংয়ের পর অপূর্ব’র সঙ্গে কথা হলো। নাটকটি নিয়ে তিনি বলেন, চমৎকার গল্পের একটি নাটক। এখানে কাজ করে খুব ভালো লাগছে।

আশা করি, দর্শকদেরও ভালো লাগবে। আর ইমদাদুল হক মিলন ও কিংকর আহসানের অন্তর্ভুক্তি নতুন মাত্রা আনবে নাটকে। এদিকে অপূর্ব জানান, টানা শুটিং করছেন তিনি। বেশ কয়েকটি নাটকের কাজ শেষ। সামনে আরও কিছু কাজ রয়েছে। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অপূর্ব’র। সেটার অভিজ্ঞতা কেমন হলো?- এ অভিনেতা বলেন, খুবই সুইট অভিজ্ঞতা হয়েছে। যখন স্টেজে উঠেছি এত মানুষ দেখে অবাক হয়েছি।

সবাই রীতিমতো মিশে গিয়েছিল আমার গানে। অনেকেই অনুষ্ঠানের পর আমাকে দোয়া করেছেন, প্রশংসা করেছেন। এ দারুণ এক অভিজ্ঞতা। দেশে গানের অনুষ্ঠান করবেন কিনা?- হেসে অপূর্ব বলেন, দেশে বড় পরিসরে কনসার্ট করার ইচ্ছা আছে। এরই মধ্যে চিন্তাভাবনা করছি। হয়তো দ্রুতই সেটা বাস্তবায়িত হবে। সিনেমায় অভিনয় বিষয়ে অপূর্ব বলেন, সিনেমা নিয়ে অনেক কথাই তো হয়। বেশির ভাগই ব্যাটে-বলে মিলে না। এবারো কথা হচ্ছে। সবকিছু ফাইনাল হলে তারপর জানাবো। তবে সবকিছু শতভাগ নিজের মনের মতো হলেই কেবল চলচ্চিত্রে কাজ করতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়