spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রাড্ডায় ভাঙা স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে চলছে টিকাদান

জেড নিউজ, ঢাকা:

রাজধানীর মিরপুর ১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পর আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সেন্টারের ভেতরে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এর আগে গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশের পর আজ সকাল সাড়ে ৬টার পর গেট খুলে দেওয়া হয়। সেন্টারের সামনের অংশ ও ভেতরে পড়ে থাকা ইট সরিয়ে দেওয়া হয়।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গিয়ে দেখা যায়, রাড্ডা সেন্টারের সামনের গেট খোলা। সেন্টারের ভেতরে ভাঙচুরের পর পড়ে থাকা মালামাল সরিয়ে পরিষ্কার করা হয়েছে। একটি কক্ষে টিকাদান চলছে। বাকি কয়েকটি কক্ষে টেবিল-চেয়ার বসানো হচ্ছে।

একটি কক্ষে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হামের টিকাসহ নিয়মিত টিকা দেওয়া হচ্ছে।

ছয় মাস বয়সী মেয়েকে নিয়ে আসা রেশমা সমকালকে বলেন, ‘মেয়েকে টিকা দিতে নিয়ে এসেছি। বাসার আশপাশের সবাই এখান থেকেই টিকা দেয়। মেয়েকে প্রথম টিকা দিতে নিয়ে আসলাম।’

নাতনিকে নিয়ে আসা লিলি বেগম বলেন, ‘আমার ছেলেমেয়েকে এই সেন্টার থেকে টিকা দিয়েছি। নাতনিকেও আগে টিকা দিয়েছি। আজকে আবার নিয়ে আসলাম।’

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার সমকালকে বলেন, ‘প্রতিমন্ত্রীর নির্দেশের পর আজ সেন্টারের গেট খুলে দিয়েছে। ভেতরে ভাঙচুর করা জিনিসপত্র সরিয়ে দেওয়ায় সীমিত আকারে আমাদের সেন্টারে স্বাস্থ্যসেবা শুরু হয়েছে।’

হামলার বিষয়ে তিনি বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে এবং যারা এর সঙ্গে জড়িত, তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।’

এদিকে সকাল থেকে রাড্ডা সেন্টার পরিদর্শনে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সরকারের কাছে প্রশাসনের ভেতরে কোনো ধরনের অনিয়ম বা দলীয় প্রভাব থাকলে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জননিরাপত্তা নিয়ে আরও শক্ত অবস্থান দেখতে চান বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়