spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু

জেড নিউজ, ঢাকা:

বাংলাদেশের আইনে যারা অপরাধী ও দণ্ডিত তাদের আশ্রয় না দিয়ে অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র যারা বিপন্ন করেছিল, তাদের পার্শ্ববর্তী (দেশ) রক্ষা করেছে। শুধু রক্ষা না, সেই দল এবং সেই নেত্রীর সঙ্গে ভারত বিশেষভাবে সহযোগিতামূলক আচরণ করেছে।’

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী পরিকল্পিত অগ্নিসংযোগ ও ইস্যুবিহীন দাবির নামে নৈরাজ্যের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ।

শামসুজ্জামান দুদু বলেন, কেউ সীমান্ত অতিক্রম করলে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা যেতে পারে। কিন্তু তাকে হত্যা করা যায় না।

বাংলাদেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ও স্বাধীনতাকে রক্ষা করতে হবে উল্লেখ করে দুদু বলেন, এ জন্য বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান পরিশ্রম করছেন। স্বাভাবিক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তার আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদে তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে শামসুজ্জামান দুদু বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি যে ভাষণ দিয়েছেন, সারা বিশ্ব সেটা প্রশংসিত। তারেক রহমানকে টার্গেট করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় মিথ্যা ও অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির দপ্তর (সংযুক্ত) ও কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়