spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আবারও অশান্ত অরুণাচল সীমান্ত, ভারতীয় সেনা নিহত

জেড নিউজ ডেস্ক:

মিয়ানমার সীমান্তবর্তী ভারতের অরুণাচল প্রদেশের ছাংলং জেলায় টহলরত নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলায় আসাম রাইফলসের এক জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার সীমান্তবর্তী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, ২১ আসাম রাইফলসের সদস্যরা সীমান্ত বেড়া নির্মাণের কাজ চলমান একটি এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় হঠাৎ তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে হাবিলদার জাংখোকাই কুকি (৪২) নিহত হন। হামলায় আহত চার জওয়ানকে একটি সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন-কে-ওয়াইএ) অথবা একই ধরনের কোনো বিদ্রোহী গোষ্ঠী এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

হামলার পর বিদ্রোহীদের বিরুদ্ধে ওই এলাকায় বড় ধরনের অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তল্লাশি চালানো হচ্ছে।

ভারত-মিয়ানমার সীমান্তবর্তী ছাংলং জেলার এই এলাকা দীর্ঘদিন ধরেই নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর হিসেবে পরিচিত। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর নিয়মিত চলাচলের কারণে অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়