spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

পদ্মার চরে শরতের শুভ্রতার মেলা

জেড নিউজ ডেস্ক:

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে এবার সেই চিরচেনা শরৎ যেন নতুন করে ধরা দিয়েছে। দিগন্তজুড়ে ফুটে থাকা কাশফুলে পুরো চর ঢেকে গেছে শুভ্রতার চাদরে।

পদ্মার বাতাসে একসঙ্গে দুলছে হাজার হাজার কাশফুল। দূর থেকে তাকালে মনে হয়, পলিমাটির বিস্তীর্ণ প্রান্তরে কেউ যেন সাদা চাদর বিছিয়ে দিয়েছে।

ওপরে নীল আকাশ আর সাদা মেঘ, নিচে কাশফুলের সারি, প্রকৃতির এই মেলবন্ধন মুহূর্তেই মন ভালো করে দেওয়ার মতো। সদরপুর উপজেলার ২ নম্বর আকোটেরচর ইউনিয়নের আকোট বাজারসংলগ্ন পদ্মার বিশাল চরজুড়ে তৈরি হয়েছে এই কাশবন।

যতদূর চোখ যায় ততদূরই কাশফুলের শুভ্রতা। বাতাস একটু জোরে বইলেই হাজার হাজার কাশফুল একসঙ্গে দুলে ওঠে। তখন পুরো চরজুড়ে তৈরি হয় ঢেউয়ের মতো দৃশ্য।
কাশবনের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার মতো পথও তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই। কোথাও কাশফুল কোমরসমান, কোথাও আবার মানুষের উচ্চতাকেও ছাড়িয়ে গেছে। নীল আকাশের নিচে কচি কাশের এমন দৃশ্য পথচারী ও দর্শনার্থীদের সহজেই টেনে নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়