spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

পতিত স্বৈরাচারকে সুবিধা না দিতে বিরোধীদের প্রতি আহ্বান নজরুল ইসলাম খানের

জেড নিউজ, ঢাকা:

পতিত স্বৈরাচার সুবিধা পায়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, বিশৃঙ্খলার কারণে সরকারের উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত হলে এর ভোগান্তি জনগণকেই পোহাতে হবে। তাই সরকারের বিরোধিতা করার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। তিনি বলেন, সরকারের নিছক বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনা করা উচিত।

দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়