spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ডিএমপির অভিযানে ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

জেড নিউজ, ঢাকা:

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ৩৮ জন, ওয়ারীতে ৬৪ জন, মতিঝিলে ৮৩ জন, তেজগাঁওয়ে ৮০ জন, মিরপুরে ৯০ জন, গুলশানে ৩৩ জন, উত্তরা বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগে পাঁচজন রয়েছেন।

অভিযানকালে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি শিশার কার্তুজ, দুইটি ছুরি, ৫০ কেজি গাঁজা, ২৯৯ পিস ইয়াবা, ২৩ বোতল বিদেশী মদ, একটি পিকআপ, ১১টি মোবাইল ফোন, একটি স্টিলের রড, পাঁচটি কাঠের স্ট্যাম্প, দুইটি বোতলের ছিপি, কিছু ফুয়েল পেপার, নগদ ৪ হাজার ৫০০ টাকা এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়