জেড নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও নৌ পুলিশ।
তারা হলো সামিনা (১৭), সজিব (২৪) ও সামিন (৫)। ঘটনার দিনই রায়েশা বেগম (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এখনো হেলাল উদ্দিন নামের একজন নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
বৃহস্পতিবার দুপুরে আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে চারজন নিখোঁজের ঘটনা ঘটেছে। ওই সময় রায়েশা বেগমের মৃত্যু হয়।




