জেড নিউজ, ঢাকা:
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত চার দিনে ৪১ জন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানানো হয়নি।
রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪০২রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪০২
গত ২৪ সেপ্টেম্বর গভীররাতে মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় কয়েকশ লোক।
একের পর এক ঘটনার নেপথ্যে ‘চাঁদা ও দখলের’ বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। এদিকে সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজ ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার অভিযানের কথা জানান।
এর মধ্যে চারদিনে ৪১ জন ‘চাঁদাবাজ’ গ্রেপ্তারের কথা জানাল ডিএমপি। এ অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।





