spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

৩৪৬ রানে থামল বাংলাদেশের ইনিংস

জেড নিউজ স্পোর্টস:

আবুধাবির একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৩৪৬ রানে থামল বাংলাদেশ। আজ গত দিনের স্কোরের সঙ্গে ২৯ রান যোগ করতে পেরেছে বাংলাদেশে।

দ্বিতীয় দিন ৮ ‍উইকেটে ৩১৭ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন দুই অপরাজিত ব্যাটার নাঈম হাসান ও তাইজুল ইসলাম। গত দিনের স্কোরের সঙ্গে আজ ৫ রান যোগ করেই ড্রেসিংরুমে ফেরেন বাঁহাতি স্পিনার তাইজুল (৯)।

অন্যদিকে রানের খাতা খোলার আগেই শেষ ব্যাটার হিসেবে আউট হন ইবাদত হোসেন। বিপরীতে ৩৫ রানে অপরাজিত থাকেন নাঈম।

তাতে বাংলাদেশের স্কোর থামে ৩৪৬ রানে। দিনের দুটি উইকেট ভাগাভাগি করে নেন আফগানিস্তানের দুই পেসার ইয়ামিন আহমেদজাই ও মোহাম্মদ সালেম। ইয়ামিনের ৩

উইকেটের বিপরীতে সর্বোচ্চ ৪ উইকেট নেন সালেম। এর আগে গত দিন তিন ফিফটিতে অম্ল-মধুর দিন শেষ করেছিল বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ফিফটি করেন দুই ওপেনার সাদমান ইসলাম (৬৭) ও তানজিদ হাসান তামিমের (৮৩) সঙ্গে লিটন দাস (৫৩)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়