spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা

জেড নিউজ, ঢাকা:

ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর কণার উপস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর প্রভাব ফেলছে। এ অবস্থায় বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যার বায়ুমান স্কোর ১৭৩। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
বুধবার (৭ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। যার বায়ুমান স্কোর ২১০। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া বায়ুমান স্কোর ১৭৬ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর, তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, ১৬৫ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি এবং তালিকার পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৬৪। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়