spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ

জেড নিউজ, ডেস্ক:

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) কারিকুলামের বিভিন্ন কেন্দ্রের ৩৪ জন কেন্দ্র সচিবকে শোকজ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

রবিবার (৪ অক্টোবর) এই নোটিশ জারি করা হয়।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম ও দশম শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে ‘পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০১২’-এর ধারা ২৮ (ক) ও (ঘ) অনুযায়ী কেন এসব কেন্দ্র বাতিল করা হবে না—তার লিখিত জবাব আগামী ৭ অক্টোবরের মধ্যে শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়