spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে

জেড নিউজ, ঢাকা:

আশ্বিনের শেষপ্রান্তে এসে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল হাওয়ায় স্পষ্ট হয়ে উঠছে প্রাক-শীতের পরশ। আকাশজুড়ে মেঘের ভেলা, রাতভর বর্ষণ আর ভোরের হালকা কুয়াশা- সব মিলিয়ে পঞ্চগড়ের সীমান্তঘেঁষা তেঁতুলিয়ায় এক দিনেই বদলে গেছে আবহাওয়ার রূপ।

গত কয়েক দিন ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থমকে থাকা তাপমাত্রা এক লাফে নেমে এসেছে ২০ ডিগ্রির কোঠায়।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় দেশের সর্বউত্তরের সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, রোববার রাত থেকে শুরু করে গত ২৪ ঘণ্টায় সেখানে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রাতভর বৃষ্টির পর ভোর নামতেই চারপাশ ঢাকা পড়ে কুয়াশার আবরণে, যার সঙ্গে যুক্ত হয় উত্তরের ঠান্ডা বাতাস। স্থানীয়রা জানান, ভোরের মিহি কুয়াশা, পাহাড়ি হিমেল হাওয়া আর তাপমাত্রার হঠাৎ পতন উত্তর জনপদে আগাম শীতের স্পষ্ট জানান দিচ্ছে। ভোরের আলো ফুটতেই কুয়াশামাখা পথে স্থানীয়দের প্রাতঃভ্রমণে বের হতে দেখা গেছে। শীতের আগাম আমেজে শিশু ও বয়োবৃদ্ধরা সকালে হালকা গরম কাপড় জড়াতে শুরু করেছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার রাতে তেঁতুলিয়ায় মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে। বেশ কয়েক দিন ধরেই স্থানীয় আবহাওয়ায় দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছিল, বিশেষ করে ভোররাতের দিকে শীত অনুভূত হচ্ছিল। এটি মূলত ঋতু পরিবর্তনের স্বাভাবিক লক্ষণ। এখন থেকে তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ক্রমান্বয়ে আরও হ্রাস পেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়