জেড নিউজ, ঢাকা:
জিয়াউর রহমান ফাউন্ডেশনের(জেড আর এফ)নির্বাহী পরিচালক বাংলাদেশের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার ৩১ মে শিকাগো শহরে অবস্থিত জিয়াউর রহমান সড়ক পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিকাগো বিএনপি’র সভাপতি শাহ মোজাম্মেল হক এবং সাংগঠনিক সম্পাদক দুলু সহ বিএনপি’র আরো বেশ কয়েকজন নেতা-কর্মী।
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেটের শিকাগো শহরে এই সড়কটি উদ্বোধনের স্মৃতিচারণ করতে গিয়ে বিএনপি নেতা শাহ মোজাম্মেল হক বলেন, শিকাগো শহরের কাউন্সিলর ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় ‘জিয়াউর রহমান ওয়ে’নাম দিয়ে সড়কটি উদ্বোধন করেন শিকাগো সিটি কাউন্সিলের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতা জোসেফ এ জোর মুর।অনুষ্ঠানে বেলুন উড়িয়ে নামফলক উন্মোচন করার আগে পরিবেশন করা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত। এই সড়ক বাংলাদেশের মানুষের জন্য গর্বের এবং আনন্দের।
তবে এই সড়কটি উদ্বোধন করার পরপরই তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরা এর বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দেয়। কিন্তু বিএনপি’র পক্ষ থেকে সেই মামলার বিরুদ্ধে লড়াই করে এই সড়ক টিকিয়ে রাখা হয়েছে। এই সড়কের আগের নাম ছিল ক্লাব স্ট্রিট। এখন এটা জিয়াউর রহমান ওয়ে। যতদিন আমেরিকা থাকবে ইলিনয় স্টেট থাকবে শিকাগো শহর থাকবে ততদিন জিয়াউর রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এই সড়ক পরিদর্শনকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার ফরহাদ হালিম ডোনার বলেন, “আজকের দিনটি আমার জন্য এক আনন্দঘন মুহূর্ত। শহীদ জিয়ার একজন সৈনিক হিসেবে বিদেশের মাটিতে বিশেষ করে আমেরিকার মতো দেশের একটি স্টেটের সড়ক যার নাম ‘জিয়াউর রহমান ওয়ে’ সেটি পরিদর্শন করতে পেরে আমি আনন্দিত। আবার ব্যতীতও বটে। কারণ গতকাল ৩০ মে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী। আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই দিনে চট্টগ্রামে কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন ক্ষণজন্মা এই প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়। এরমধ্যে ৩০ মে শহীদ জিয়ার মাজারে সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ এবং দোয়া খায়ের করা হয়। এর পাশাপাশি ওই দিন জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে বিশেষ ক্রোড়পত্র বের করা হয়। এছাড়াও শহীদ জিয়ার স্মৃতি ধারণ করার জন্য তার আদর্শ ধারণ করার জন্য সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১০জুন সেই বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে। কর্মসূচির উদ্বোধন করবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা: জুবাইদা রহমান।



