spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে পেট্রোল-অকটেন, ডিজেল আগের দামেই

জেড নিউজ ঢাকা:

দেশে আবারো বাড়লো জ্বালানি তেলের দাম। এ বিষয়ে রোববার (৩১ মে) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন  অনুযায়ী অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে পাঁচ টাকা। তবে দাম বাড়ানো হয়নি ডিজেলের।

ভোক্তা পর্যায়ে অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, প্রতি লিটার ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা রাখা হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে এ বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে। এতে আরও বলা হয়, জ্বালানি তেলের নতুন দাম সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।

এর আগে, গত ১৯ এপ্রিল থেকে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়