spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মোহাম্মদপুরে ৪ দিনের ব্যবধানে আবারো যুবক খুন: এলাকাজুড়ে আতঙ্ক 

জেড নিউজ ঢাকা:

রাজধানীর মোহাম্মদপুরে সহিংসতা যেন থামছেই না। চার দিনের ব্যবধানে আবারও এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের সাদেক খানের ইটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আসাদুল হক (২৮), যিনি ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার তিনরাস্তা থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খানের ইটাখোলা এলাকায় রক্তাক্ত অবস্থায় আসাদুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এডিসি জুয়েল রানা জানান, নিহত আসাদুল বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকার বাসিন্দা। তিনি মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, নিহত আসাদুল হকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

এর আগে, গত ১২ এপ্রিল একই এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘এলেক্স ইমন’ গ্রুপের প্রধান ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়