spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আ. লীগ ফিরলে জামায়াতের আপত্তি নেই : রাশেদ খাঁন

জেড নিউজ ডেস্ক:

গুলশানে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের মিছিলের সম্পূর্ণ দায় জামায়াতের উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, মাসখানেক ধরে জামায়াত রাষ্ট্রকে অশান্ত ও দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে আওয়ামীলীগকে মাঠে নামার একপ্রকার সাহস যুগিয়েছে। এমনকি আওয়ামীলীগ ফিরলে খুব বেশি আপত্তি নেই বলে জানিয়েছেন জামায়াতের আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

আওয়ামী লীগের মিছিলের পর বিএনপি ও ছাত্রদল যেভাবে প্রতিরোধ মিছিল বের করেছে, সেভাবে কি জামায়াত-শিবির মাঠে নেমেছে?
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এসব কথা বলেন।

তিনি বলেন, আপা ফিরতে চায় ডিসেম্বরে, আর জামায়াতও সরকার পতনের আন্দোলন শুরু করতে চায় ডিসেম্বর থেকে। এগুলো কাকতালীয়, না অতীতের সম্পর্ক ধরে বর্তমানে যে শেখ হাসিনার সঙ্গে জামায়াতের যোগাযোগ হয়নি, তার নিশ্চয়তা কী?

রাশেদ খাঁন পোস্টে বলেন, ক্ষমতার সূত্র অনুযায়ী, ক্ষমতার শত্রু ক্ষমতার বাইরের সবাই। বিএনপির বিরুদ্ধে আওয়ামীলীগ, জামায়াত ও এনসিপি।

ইতোপূর্বে জামায়াতের আমির আওয়ামীলীগ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। তাদের কোনো কোনো নেতা বলেছে, আওয়ামীলীগ থেকে জামায়াতে যোগদান করলে পুরো দায়দায়িত্ব নেওয়া হবে।

তিনি বলেন, আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সাহেব বলেছে, As a political party, আওয়ামীলীগ ফিরলে আমাদের খুব বেশি আপত্তি নেই। আর এনসিপির কতিপয় নেতারা তো প্রকাশ্যে আওয়ামী সুবিধাভোগীদের দলে ভেড়াচ্ছে।

সর্বশেষ বিতর্কিত তুষার ভূইয়াকে দলে নিল। তাহলে আওয়ামীলীগকে প্রতিরোধ করার দায়িত্ব একমাত্র বিএনপির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়