spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ফিলিপাইনে ফেরিতে আগুন : ৩০ লাশ উদ্ধার, নিখোঁজ ৫৪

জেড নিউজ, ডেস্ক:

ফিলিপাইনের পশ্চিমাঞ্চলের পালাওয়ান প্রদেশের অদূরে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ৩০টি লাশ উদ্ধার করা হয়েছে এবং ৫৪ জন নিখোঁজ রয়েছেন। ফিলিপাইনের পশ্চিমাঞ্চলের পালাওয়ান প্রদেশের অদূরে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ৩০টি লাশ উদ্ধার করা হয়েছে এবং ৫৪ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশটির কোস্ট গার্ড এ তথ্য জানিয়েছে।

গত বুধবার রাতে ‘এমভি জুন অ্যাস্টার’ নামে এক ফেরিতে এ ঘটনা ঘটে। ১১৭ যাত্রী ও ১৭ ক্রু নিয়ে ম্যানিলা থেকে পালাওয়ানের করন শহরের উদ্দেশে রওনা হয়েছিল ফেরিটি।

ঘটনার রাতেই পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছিল এবং ৪৩ যাত্রী ও ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছিল। ফিলিপাইনের কোস্ট গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, কর্তৃপক্ষ ফেরি থেকে ৩০টি লাশ উদ্ধারের প্রাথমিক তথ্য নিশ্চিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়