spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বিশ্ববাজারে আবারো বাড়তে শুরু করেছে তেলের দাম

জেড নিউজ, ঢাকা:

মার্কিন নৌবাহিনীর হাতে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটকের খবর প্রকাশিত হওয়ার পর বিশ্ববাজারে আবারো বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ইতোমধ্যেই ৪ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি বিক্রি হচ্ছে ৯৪ দশমিক ৬৬ মার্কিন ডলারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মূল্যও ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৫৫ ডলারে পৌঁছেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এর পর থেকেই জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে ওঠানামা করতে দেখা যাচ্ছে।

হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করা হয়ে থাকে। যুদ্ধের কারণে সেটি রীতিমতো বন্ধ হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়