২৪/০৪/২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পদ্মা নদীর দুটি কাতলা-রুই বিক্রি হলো লাখ টাকার ওপরে

    জেড নিউজ, ঢাকা:

    পদ্মা নদীতে কয়েক দিন ধরে বড় বড় কাতলা ও রুই মাছ ধরা পড়ছে। আজ সোমবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে প্রায় ৩০ কেজি ওজনের একটি কাতলা মাছ ৬৮ হাজার ৫০০ টাকায় এবং প্রায় ১৪ কেজি ওজনের একটি রুই মাছ ৪৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। এর আগে মাছ দুটি পদ্মা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়ে।

    স্থানীয় মৎস্যজীবীরা জানান, গতকাল রোববার মধ্যরাতে নদীতে জাল ও নৌকা নিয়ে মাছ শিকারে যান রাজবাড়ী সদর উপজেলার বরাট অন্তারমোড় এলাকার জেলে জমির হালদার। আজ ভোর চারটার দিকে পদ্মা নদীর মোহনায় কুশাহাটায় তিনি জাল ফেলেন। ভাসতে ভাসতে ফেরিঘাটের অদূরে অবস্থানকালে জালে প্রচণ্ড ঝাঁকি দিলে বুঝতে পারেন, বড় মাছ আটকা পড়েছে। জাল নৌকায় তুলেই দেখেন, বিশাল আকারের এক কাতলা মাছ। মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ফেরিঘাট টার্মিনাল–সংলগ্ন বাজারের রেজাউল ইসলাম মন্ডলের আড়তে।

    প্রায় একই সময় পদ্মা নদীর মোহনায় বাহির চর দৌলতদিয়ার আরেক জেলে তারা মন্ডল জাল ফেলে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর জালে ঝাঁকুনি দিলে টের পান, বড় মাছ ধরা পড়েছে। জাল গুছিয়ে নৌকায় তুলেই দেখেন, বড় আকারের একটি রুই। তিনিও বিক্রির জন্য নেন রেজাউল ইসলাম মন্ডলের আড়তে। মাছ দুটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাট এলাকার এক ব্যবসায়ী কিনে নেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়