spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বানশালির সিনেমায় আলিয়ার সঙ্গে রোমান্সে শাহরুখ

জেড নিউজ ডেস্ক :

বলিউডের রোমান্স কিংয়ের সঙ্গে চলতি প্রজন্মের অন্যতম সেরা অভিনেত্রীর জুটি। আর সেই জুটির কারিগর যদি হন সঞ্জয় লীলা বানশালি তবে দর্শকদের উন্মাদনা যে তুঙ্গে পৌঁছাবে তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এমনই এক নতুন জল্পনা। পরিচালক সঞ্জয় লীলা বানশালি তার পরবর্তী সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আলিয়া ভাটকে নিতে পারেন। শোনা যাচ্ছে আগে সালমান খানকে নিয়ে সিনেমাটির পরিকল্পনা থাকলেও সেটি আর এগোয়নি এবং নতুন করে এই প্রজেক্টে শাহরুখকে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বানশালির আটকে যাওয়া সিনেমা ‘ইনশাআল্লাহ’র কাজ নতুন করে শুরু হতে পারে। আর এতেই শাহরুখ ও আলিয়া জুটিকে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে।

বানশালির সঙ্গে শাহরুখ খানের কাজের ইতিহাস বেশ পুরোনো। ২০০২ সালে ‘দেবদাস’ সিনেমায় তারা দর্শকদের মুগ্ধ করেছিলেন। এরপর দীর্ঘ ২৪ বছর পার হলেও বানশালির ফ্রেমে আর দেখা মেলেনি বলিউডের বাদশার।

অন্যদিকে বানশালির প্রিয় পাত্রী হিসেবে পরিচিত আলিয়া ভাট আগে শাহরুখের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় কাজ করলেও সেখানে তাদের সম্পর্ক ছিল মেন্টর ও শিক্ষার্থীর। তবে সবকিছু ঠিক থাকলে ‘ইনশাআল্লাহ’ সিনেমায় তাদের প্রথমবারের মতো পর্দায় রোমান্স করতে দেখা যাবে বলে জানা গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে অ্যাকশনধর্মী সিনেমায় বেশি দেখা গেছে শাহরুখকে। ‘পাঠান’ ও ‘জাওয়ান’ এর মতো চলচ্চিত্রে কাজ করার সময় কয়েকবার আঘাত পাওয়ার কথাও জানা গেছে। সেই বিবেচনায় কিছুটা স্বস্তিদায়ক কাজ হিসেবে রোমান্টিক ঘরানার সিনেমায় ফেরার কথা ভাবছেন এই সুপারস্টার এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের মধ্যে সিনেমাটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়