০১/০৬/২০২৬, ২১:৩৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পরিবেশ ও মৎস খাতে ক্ষতির কারণ খুঁজে বের করতে বললেন প্রাণী সম্পদ উপদেষ্টা

    ময়মনসিংহ প্রতিনিধি:
    ‎মৎস্য খাতের উন্নয়নের স্বার্থে উৎপাদন এলাকাগুলোয় অবাধ পর্যটন ও বিনোদনকেন্দ্র স্থাপন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। একইসাথে পরিবেশ ও মৎস্য খাতের সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেয়ার কথাও বলেন তিনি।

    রোববার ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত বার্ষিক গবেষণা অগ্রগতির পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

    এ সময় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ জানান, হারিয়ে যাওয়া দেশীয় মাছকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। এছাড়া এর উন্নয়ন ও আধুনিকায়নে প্রায় ৫০টি গবেষণা প্রকল্প চলমান রয়েছে বলে জানান তিনি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়