২৪/০৫/২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ক্যাটল ট্রেনে ঢাকায় এল ৮০০ গরু

    জেড নিউজ, ঢাকা:

    কোরবানির পশু পরিবহনে এবার বিশেষ উদ্যোগ হিসেবে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার দুটি ক্যাটল ট্রেনে প্রায় ৮০০ গরু ঢাকায় আনা হয়েছে।

    ট্রেন দুটি জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর থেকে শুক্রবার বিকেল ও রাতে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। আজ সকালে ট্রেনগুলো কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়।

    স্টেশনে পৌঁছানোর পর গরুগুলো নামিয়ে রাজধানীর শাহজাহানপুর পশুর হাটে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

    বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, কোরবানির পশু পরিবহনে ব্যবসায়ীদের সুবিধা দিতে নির্দিষ্ট রুটে শুক্রবার ও শনিবার ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।

    রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। একটি ওয়াগনে সর্বোচ্চ ১৬টি গরু পরিবহন করা যাচ্ছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়