spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সউদীতে বিয়ে ছাড়া সন্তান জন্ম: নারী গৃহকর্মীকে ১০০ দোররা মারার আদেশ

জেড নিউজ ডেস্ক : 

সউদী আরবের একটি আদালত ব্যভিচারের (বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক) অভিযোগে ৩৫ বছর বয়সী কেনীয় গৃহকর্মী এথার ওয়ানজা মুথোনিকে ১০০ দোররা মারার দণ্ড প্রদান করেছে। গত অক্টোবরে কয়েক দফা শুনানি শেষে আদালতের এই রায় ঘোষণা করা হয়। এই শাস্তির মুখোমুখি হওয়ার ভয়ে আতঙ্কিত মুথোনি এখন তাঁর এক বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে কেনিয়ায় ফিরে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন।

দ্য নিউ ইয়র্ক টাইমস মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, মুথোনি তাঁর সন্তানকে নিয়ে সউদী আরব ছাড়ার জন্য এক বছরেরও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলার কারণে তিনি দেশ ছাড়তে ব্যর্থ হন।

গত মাসে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে মুথোনি পত্রিকাটিকে বলেন, ‘আমি খুব ভয়ে আছি। আমার মনে হয় না আমি দোররা মারার এই কষ্ট সহ্য করতে পারব।’

পাঁচ সন্তানের জননী মুথোনি সউদী নিয়োগকারী প্রতিষ্ঠান ‘মাহারা হিউম্যান রিসোর্সেস’-এর মাধ্যমে বৈধভাবে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। দায়িত্ব পালনকালে ‘মাহমুদ’ নামে এক মিশরীয় ব্যক্তির সাথে ক্ষণস্থায়ী সম্পর্কের পর তিনি গর্ভবতী হয়ে পড়েন।

২০২৫ সালের আগস্টে কর্মীদের জন্য নির্ধারিত থাকার জায়গায় তিনি এক সন্তানের জন্ম দেন। আদালতের নথি পর্যালোচনা করে পত্রিকাটি জানায়, একজন সুপারভাইজার বিষয়টি জানতে পেরে তাঁকে ও সদ্যজাত শিশুকে হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে সেখানে পুলিশ এসে গর্ভাবস্থা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মুথোনিকে আটক করে।

জিজ্ঞাসাবাদে মুথোনি পুলিশকে জানান যে সন্তানের বাবা ইতিমধ্যেই সউদী আরব ত্যাগ করেছেন। তবে আদালতের নথিতে লোকটির পুরো নাম বা পদবি প্রকাশ করা হয়নি।

পরবর্তীতে মুথোনিকে পুলিশি হেফাজত থেকে মুক্তি দেওয়া হলেও, তাঁকে কর্মীদের থাকার জায়গা কিংবা কোনো আশ্রয়কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বাধ্য হয়ে তিনি রিয়াদের একটি পেট্রোল পাম্পে আশ্রয় নেন। স্থানটি সউদী আরব ছাড়তে ইচ্ছুক এমন প্রবাসী মায়েদের একটি অস্থায়ী মিলনস্থলে পরিণত হয়েছে।

গত অক্টোবরে তিন বিচারকের একটি প্যানেল মুথোনিকে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কের দায়ে দোষী সাব্যস্ত করে ইসলামি আইন অনুযায়ী ১০০ দোররা মারার নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়