০১/০৬/২০২৬, ২২:৩৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ঢাকায় যাত্রা শুরু:সাউদিয়া এয়ারলাইন্সের সিটি টিকেটিং অফিস

    সৌদি আরবের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স সাউদিয়া এয়ারলাইন্স ঢাকা শহরে তাদের সিটি টিকেটিং অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। এই উদ্যোগ দুই দেশের দ্বি-পাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

    রাজধানীর গুলশানে এ অফিসের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউদিয়া এয়ারলাইন্সের আন্তর্জাতিক সেলসের সহকারী ভাইস প্রেসিডেন্ট মিসর মুহসেদ আল মুসাঈদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (ইস্ট অ্যান্ড ওয়েস্ট) ড. মোহাম্মদ নাজরুল ইসলাম এবং বাংলাদেশে সাউদিয়া এয়ারলাইন্সের জিএসএ গ্যালাক্সির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ।

    রাষ্ট্রদূত ড. আবিয়াহ অনুষ্ঠানে বলেন,

    “সৌদি আরব এবং বাংলাদেশ দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর ও ঐতিহাসিক। এই নতুন সুবিধা মানুষের মধ্যে সংযোগকে আরও শক্তিশালী করবে, ভ্রমণের সুযোগ বাড়াবে এবং বিশেষ করে হজ ও উমরা যাত্রীদের জন্য সহজ সেবা নিশ্চিত করবে।”

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ নাজরুল ইসলাম মন্তব্য করেন,

    সৌদি আরব বাংলাদেশের বিমান চলাচল খাতের এক বিশ্বস্ত সহযোগী। নতুন এই কার্যক্রম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে।”

    বাংলাদেশে সাউদিয়া এয়ারলাইন্সের জিএসএ গ্যালাক্সির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ জানান,

    “এয়ারলাইন্সটি ইউরোপ ও উত্তর আমেরিকার দীর্ঘমেয়াদী ভ্রমণের জন্য জনপ্রিয় পরিবহন হয়ে উঠেছে। এছাড়া উমরাহ যাত্রীদের জন্য সহজ সুবিধা প্রদান করছে স্টপওভার ভিসা প্রোগ্রামের মাধ্যমে। যে কেউ www.saudia.com ঠিকানায় ভিজিট করে সমস্ত সেবা নিতে পারছেন।”

    ২০২৫ সালের বিশ্ব পর্যটন দিবসে ঢাকায় সাউদিয়া এয়ারলাইন্সের এই কার্যক্রমের উদ্বোধন সৌদি আরবের দ্রুতবর্ধমান পর্যটন খাতকে জনপ্রিয় করে তোলার প্রতিশ্রুতি তুলে ধরে।

    উক্ত উদ্যোগের অংশ উমরাহ প্লাস ভ্রমণকারীদের ধর্মীয় যাত্রার সঙ্গে সৌদি আরবের সংস্কৃতি ও বিনোদন অভিজ্ঞতাকে সংযুক্ত করার আমন্ত্রণ জানায়। এটি সৌদি আরবকে একটি নেতৃস্থানীয় বৈশ্বিক পর্যটন গন্তব্যে পরিণত করার লক্ষ্যকে প্রতিফলিত করে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়