২১/০৫/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ফের কমলো স্বর্ণের দাম

    জেড নিউজ, ঢাকা:

    দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ১৫৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই  লাখ ৪৫ হাজার ৮৮১ টাকা। বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

    আজ সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

    বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।

    নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৫ হাজার ১৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম এক লাখ ৯৩ হাজার ৯৭৩ টাকা এবং সনাতন পদ্ধতির দাম এক লাখ ৫৭ হাজার ১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এর আগে, গত ১৬ মে দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময়ও দাম কমিয়েছিল সংগঠনটি।

    চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো হলেও ৩১ দফা কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়। সে বছর ৬৪ বার দাম বাড়ে এবং ২৯ বার কমে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়