২১/০৫/২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রধান ঘাতকসহ দুইজন গ্রেফতার

    জেড নিউজ ঢাকা:

    রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গতরাতে তাকে গ্রেফতার করা হয়।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-সোহেল রানা ও স্বপ্না আক্তার।

    পল্লবী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পল্লবী থানার মিল্লাত ক্যাম্প সংলগ্ন রোডের একটি বাসার কক্ষে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর ধারালো ছুরি দিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। সংবাদ পাওয়ার পর পল্লবী থানার একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল তৈরি করে, আলামত সংগ্রহ করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় পল্লবী থানা পুলিশের একটি টিম নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করে।

    প্রাথমিক তদন্তে জানা যায়, শিশু রামিসাকে ধর্ষণের পর ধারালো ছুরি দিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত ছুরি এবং মৃতদেহের বিচ্ছিন্ন মাথাসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়