২৪/০৫/২০২৬, ১:৪৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে দুই জনের মৃত্যু

    মেহেরপুর প্রতিনিধি:

    মেহেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি ভাঙচুর করেছে এলাকাবাসী।

    শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের সদর উপজেলার বন্দর এলাকার পিটিআই মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন সদর উপজেলার বন্দর গ্রামের আমিনুল ইসলামের ছেলে জীবন (২১) এবং রাইপুর খন্দকারপাড়ার হাফিজুর রহমানের ছেলে নয়ন (১৮)। তারা বন্ধু ছিলেন বলে জানিয়েছেন তাদের পরিবার ।

    স্থানীয়রা জানান, মুজিবনগর থেকে আসা একটি ট্রাক বন্দর পিটিআই মাঠের মধ্যে পৌঁছালে মেহেরপুর থেকে মোটরসাইকেলটি মুজিবনগর  যাওয়ার পথে  ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই বন্ধু সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।

    গুরুতর আহত হয় জীবন তাদেরকে স্থানীয় এবং ফায়ার ডিফেন্সের সদস্যরা উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়