spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ডুয়েটে চলছে ব্লকেড কর্মসূচি, কাউকে ঢুকতে দিচ্ছেন না শিক্ষার্থীরা

জেড নিউজ, ঢাকা:

নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) পঞ্চম দিনের আন্দোলন চলছে। চলছে পূর্বঘোষিত ডুয়েট ব্লকেড কর্মসূচি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থগিত রয়েছে। মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীদের একাংশ।

সরেজমিন দেখা গেছে, সকাল থেকে শিক্ষার্থীরা মূল গেট বন্ধ করে দিয়েছেন। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গেটে অবস্থান করলেও শিক্ষার্থীরা তাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। আজও ডুয়েট এবং আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দিয়েছেন। তাদের বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। এ সময় রাজনীতিমুক্ত ক্যাম্পাসসহ বিভিন্ন বিষয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলে আন্দোলন শুরু হয়। সেদিন শিক্ষার্থীরা ডুয়েট ক্যাম্পাসের ভেতরেই বিক্ষোভ করে। একপর্যায়ে তারা জয়দেবপুর-শিমুলতলী সড়ক অবরোধ করেন। পরদিন শুক্রবারও তাদের আন্দোলন চলমান থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়