spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

গ্যাস সরবরাহ বন্ধের খবর ভিত্তিহীন : পেট্রোবাংলা

জেড নিউজ, ঢাকা : 

আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

সংস্থাটি জানিয়েছে, মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী চার দিন গ্যাস সরবরাহ কমতে পারে।
তবে সরবরাহ বন্ধ হবে না।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটি সামিট এলএনজিতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে আগামী চার দিন দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মহল কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে গুজব ছড়াচ্ছে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে, যা পেট্রোবাংলার নজরে এসেছে।

সংস্থাটি জানায়, গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার কোনো ঘটনা ঘটছে না। তবে সরবরাহ কমে যাওয়ায় কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়