spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম ছিল ৯০ লাখ টাকা

জেড নিউজ ডেস্ক :

সময়টা ২০০৭ সালের ২০ এপ্রিল। মুম্বাইয়ের জুহু তখন রীতিমতো জনসমুদ্র। অমিতাভ বচ্চনের দুই বাংলো ‘জলসা’ আর ‘প্রতীক্ষা’র চারপাশে ছিল কড়া নিরাপত্তা। বলিউড ইতিহাসের অন্যতম হাইপ্রোফাইল বিয়ের সাক্ষী হতে সেখানে ভিড় জমিয়েছিলেন হাজারো ভক্ত আর গণমাধ্যমকর্মী। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সেই মহেন্দ্রক্ষণের ১৯ বছর পূর্ণ হয়েছে।

সামাজিক মাধ্যমের আধিপত্য তখনো শুরু হয়নি, তাই সেই বিয়ের প্রতিটি তথ্য ছিল রহস্যে ঘেরা। তবে দীর্ঘ দুই দশক পরেও চর্চা থামেনি, তা হলো সাবেক এই বিশ্বসুন্দরীর রাজকীয় সাজ।

ডিজাইনার নীতা লুল্লার তৈরি সেই শাড়িটির মূল্য ছিল তৎকালীন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ টাকা। হীরা আর সোনার ভারী গয়নার সাথে জয়া-অমিতাভের দেয়া কয়েক কোটি টাকার সেই মঙ্গলসূত্র—সব মিলিয়ে ঐশ্বরিয়ার সেই ব্রাইডাল লুক আজও বলিউডের আইকনিক ফ্যাশন হয়ে আছে।

কিন্তু এই জাঁকজমকের আড়ালে ছিল এক নিটোল প্রেমের গল্প। ২০০৬ সালে ‘উমরাও জান’-এর সেটে যে রসায়নের শুরু, তার পূর্ণতা পায় নিউ ইয়র্কের এক হোটেলের বারান্দায়।

অভিষেক নিজেই স্মৃতিচারণ করেছিলেন, হোটেলের সেই জায়গাতেই ঐশ্বরিয়াকে জীবন সঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। ‘গুরু’ সিনেমার সাফল্যের আবহে সেই প্রস্তাব ফিরিয়ে দেননি ঐশ্বরিয়াও। ২০ এপ্রিল হিন্দু রীতিতে চার হাত এক হওয়ার পর থেকে তারা পরিচিতি পান বি-টাউনের ‘পাওয়ার কাপল’ হিসেবে।

১৯তম বিবাহবার্ষিকীতে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তারকা দম্পতি। কেউ ফিরে দেখছেন সেই ৯০ লাখের শাড়ির আভিজাত্য, কেউবা মুগ্ধতা খুঁজছেন তাদের ১৯ বছরের এই অমলিন পথচলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়