বাসস, ঢাকা:
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ও রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ঢাকায় বাতাসের গতি ও দিক পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (৮-১২) কি.মি.।
সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ১০ মিনিট ।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্ধীপে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়া ১৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।





