spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ১৮ ডিসেম্বর, সুযোগ পাচ্ছেন না যারা

জেড নিউজ, ঢাকা:

২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। তবে এইচএসসি পরীক্ষায় এক বা দুটি বিষয়ে ফেল করা যারা মানোন্নয়ন পরীক্ষা দেবেন তারা এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না।

এবারের এইচএসসিতে এক বা দুটি বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা আগামী ১ ডিসেম্বর থেকে মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে।

এদিকে, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর হলে মধ্য নভেম্বরেই আবেদন প্রক্রিয়া শুরু হবে। মানোন্নয়ন পরীক্ষা শুরুর আগেই ভর্তি আবেদনের সময় শেষ হয়ে যাবে।

আগামী শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ায় ঠাকুরগাঁও ও নরসিংদীর দুটি নতুন সরকারি মেডিকেল কলেজ যুক্ত হচ্ছে। এগুলোর প্রতিটিতে ৫০টি করে আসন থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসাইন বলেন, ‘১৮ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ প্রায় চূড়ান্ত। আগামী দুই-তিন দিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।’

তিনি আরও জানান, আসনসংখ্যা নিয়ে আগামী দু-এক দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভা হতে পারে। এরপর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়