spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

পুলিশ ক্যাম্পের ভেতরে এসআইয়ের মৃত্যু

জেড নিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পের ভেতরে জাহাঙ্গীর নামে এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই জাহাঙ্গীর নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে গুলি চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

এসআইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়