২১/০৪/২০২৬, ১৮:৪০ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতৃবৃন্দের মতবিনিময়

    জেড নিউজ, ঢাকা:

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর নেতৃবৃন্দরা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এ মতবিনিময় করেন তারা।

    সভায় নোয়াব সভাপতি দৈনিক মানবজমিন–এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার–এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, দৈনিক সমকাল–এর প্রকাশক এ কে আজাদ, সংবাদ সম্পাদক আলতামাশ কবীর, দৈনিক বণিক বার্তার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হানিফসহ অন্যান্য পত্রিকার সম্পাদকরা উপস্থিত ছিলেন।

    এছাড়াও মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়