১৭/০২/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    শাহরুখকে নিজের চেয়ে বড় তারকা বললেন হলিউডের জেসন

    বলিউডের বাদশা শাহরুখ খানকে এবার প্রকাশ্যে প্রশংসায় ভাসালেন হলিউড তারকা জেসন মোমোয়া। ২০২৬ সালের নিজের অ্যাকশন-কমেডি দ্য রেকিং ক্রু সিনেমার প্রচারে শাহরুখকে নিয়ে মন্তব্য করেন তিনি। জেসনের এমন প্রশংসা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে।

    শাহরুখকে নিয়ে এক প্রশ্নে জেসন মোমোয়া বলেন, “হ্যাঁ, শাহরুখ ভীষণ সুদর্শন—একেবারে এক্সট্রিমলি হ্যান্ডসাম।”

    এখানেই থেমে থাকেননি মোমোয়া। তিনি দু’জনের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের কথাও তুলে ধরেন। তার ভাষায়, “আমরা দু’জনই একে অপরের কাজের ভক্ত। সে ভীষণ ভদ্র ও মিষ্টি মানুষ। আমার চেয়েও সে ভালো অভিনেতা এবং পারফরমার।”

    এর আগে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে একাধিকবার দেখা হয়েছে জেসন ও শাহরুখকে। সৌদি আরবের জয় অ্যাওয়ার্ডসেও তাদের একই মঞ্চে দেখা গিয়েছিল। সেখানে ছিলেন জ্যাকি চ্যান ও জঁ-ক্লদ ভ্যান ড্যামের মতো বিশ্বখ্যাত তারকারা।

    এদিকে, জেসন মোমোয়ার অভিনীত দ্য রেকিং ক্রু সম্প্রতি প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। অন্যদিকে, শাহরুখ খান সর্বশেষ দেখা গিয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ডানকি সিনেমায়।

    আগামী দিনে শাহরুখকে দেখা যাবে কিং সিনেমায়, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খানসহ একঝাঁক তারকা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়